প্রবাসীর কন্ঠ
সংবাদ শিরোনাম
♦ সর্ব ইউরোপীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক      ♦ শেখ রেহানার মেয়ে টিউলিপ বিয়ে করলেন     ♦ নির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা:ফখরুল     ♦ অক্টোবরের আগে দায়িত্ব পাচ্ছেন না ৪ মেয়র     ♦ সংসদে তারেক-কোকোর বকেয়া ঋণের তথ্য দিলেন প্রধানমন্ত্রী     ♦ সুইডেনে বাস ধর্মঘট     ♦ বাংলাদেশে সংঘটিত হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন, মিডিয়ার কণ্ঠ রোধ ও উদ্ভূত পরিস্থিতির উপর সুইডিশ পার্লামেন্টে সেমিনার     ♦ আন্ডারগ্রাউন্ড ট্রেনে ধর্মঘট হবে না     
স্ট্রোকের ঝুঁকি কমায় টমেটো

undefined স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে টমেটো। টমেটোতে উজ্জ্বল লাল রঙের লিকোপেন নামের একটি উপাদান থাকায় তা স্ট্রোকের ঝুঁকি কমায়। এ দবি করেছেন ফিনল্যান্ডের একদল গবেষক। টমেটো, গোল মরিচ ও তরমুজে পাওয়া লিকোপেনের প্রভাব নিয়ে গবেষণায় এসব তথ্য বেড়িয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের ‘নিওরলজি’ নামক সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ১ হাজার ৩১ জন মানুষের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, যাদের রক্তপ্রবাহে লিকোপেনের মাত্রা বেশি তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক কম। গবেষকরা বলছেন, লিকোপেনযুক্ত খাবার খেলে স্ট্রোকের ঝুঁকি ৫৫ শতাংশ কমে যায়। আর এ কারণেই টমেটো সমৃদ্ধ খাবার স্ট্রোক প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে। রক্তে লিকোপেনের মাত্রা অনুযায়ী মানুষদেরকে ৪ টি গ্রুপে ভাগ করে পরীক্ষা চালিয়েছেন গবেষকরা। এতে দেখা গেছে, রক্তে লিকোপেনের মাত্রা কম এমন ২৫৮ জনের মধ্যে ২৫ জনই স্ট্রোক আক্রান্ত হয়েছে। অন্যদিকে, রক্তে লিকোপেনের মাত্রা বেশি এমন ২৫৯ জনের মধ্যে মাত্র ১১ জন স্ট্রোক আক্রান্ত হয়েছে। তবে লিকোপেন কেন স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক এ বিষয়ে আরো গবেষণার প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্ট্রোক অ্যাসোসিয়েশন।

সাদা চুল হবে কালোমাথার চুল

undefined পাকা একটি সমস্যা। সাদা হয়ে যাওয়া চুল কালো করতে তাই আমরা নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করি। কিন্তু এবার আর চুলে কিছু না মাখিয়েই কেবল ওষুধ খাওয়ার মাধ্যমে চুলের কালো রং ফিরিয়ে আনার পথ পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। চুলের এমন রং পরিবর্তনকে অক্সিডেটিভ স্ট্রেস বলা হয়। অধ্যাপক কারিন শেলারয়টার ও তার গবেষক দল দেহের এ প্রক্রিয়া ঠেকানোর ওষুধ বের করেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল কেন পাকে তার সঠিক কারণ নির্ণয় করেছেন অধ্যাপক কারিন শেলারয়টার ও তার গবেষক দল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের গোড়ায় জমা হতে থাকে হাইড্রোজেন পারঅক্সাইড নামের একটি রাসায়নিক উপাদান। চুলের গোড়ায় জমা হওয়া এই হাইড্রোজেন পারঅক্সাইড শেষ পর্যন্ত ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে এবং চুলের আসল রং নষ্ট করে দেয়। অধ্যাপক কারিন শেলারয়টার ও তার গবেষক দল এখন চুলের গোড়া থেকে হাইড্রোজেন পারঅক্সাইড সরিয়ে দেয়ার পথ খুঁজে পেয়েছেন। এফএএসইবি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। অবশ্য এ প্রক্রিয়ায় চুলের রং সাদা হওয়া পুরোপুরি ঠেকানো যাবে কিনা তা এখনো পরিষ্কারভাবে বোঝা যায়নি। শ্বেতী আক্রান্ত কয়েকজন রোগীর ওপর তাদের এ চিকিতসা পদ্ধতির কার্যকারিতা নিয়ে পরীক্ষা চালান ব্রিটেনের ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারিন শেলারয়টার এবং উত্তর-পূর্বাঞ্চালীয় জার্মানির গ্রিফসওয়াল্ড বিশ্ববিদ্যালয়। মেলানোসাইট নামে ত্বকে এক জাতীয় কোষকলা আছে। এসব কোষকলা মেলানিন নামে একটি রঞ্জক বা রং সৃষ্টিকারী উপাদান তৈরি করে বলেই মানব ত্বকের স্বাভাবিক রংটি দেখতে পাই । শ্বেতী হলে এই রং সৃষ্টি করার উপাদান আর দেহে উতপন্ন হয় না। এ কারণে ত্বকে একটি অস্বাভাবিক রং দেখতে পাওয়া যায়। আর একেই শ্বেতী বলা হয়। গবেষকরা দেখতে পেয়েছেন,তাদের আবিষ্কৃত ওষুধ খাওয়ানোর পর ফিরে এসেছে শ্বেতী রোগে আক্রান্ত রোগীর ত্বক ও চোখের পাপড়ির স্বাভাবিক রং । এফএএসইবি সাময়িকীর সম্পাদক এ ওষুধ প্রসঙ্গে লিখেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে সাদা চুলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নানা ওষুধ বের হয়েছে। এই প্রথম একটি চিকিতসা বের হলো যা সংকটের মূলে পৌঁছাতে পেরেছে। যাদের চুল পাকছে তাদের জন্য এটা একটা সুখবর এবং আরো সুখবর হলো এ চিকিতসায় শ্বেতী রোগও সারছে।

আলোচিত সংবাদ