প্রবাসীর কন্ঠ
সংবাদ শিরোনাম
♦ আগস্টে ঢাকা উড়ালপথের কাজ শুরু : ব্যয় ৮ হাজার ৭০৩ কোটি টাকা      ♦ নেতিবাচক ও উসকানিমূলক সম্প্রচার, দিগন্তের দুঃখপ্রকাশ, সতর্ক থাকার প্রতিশ্রুতি     ♦ বৃহস্পতিবার রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল     ♦ পার্থকে নিয়ে বিপাকে শেখ পরিবার     ♦ ইমা’র প্রতারণার কৌশল- টাকা ছাড়া ফাঁকা চেক      ♦ নভেম্বরে ফিরছেন তারেক রহমান      ♦ কমনওয়েলথ মহিলা মন্ত্রীদের চেয়ারম্যান হলেন চুমকি     ♦ মধ্যরাত থেকে সুইডেনে বাস ধর্মঘট    
বন্ধু’ হতে গিয়ে ‘শত্রু’ হলেন মমতা

undefined ধর্ষণের পর হত্যার শিকার এক তরুণীর বাড়িতে সহানুভূতি জানাতে গিয়ে বিরুপ পরিস্থিতির মুখে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের ওপর নিয়ন্ত্রণহীনতাই তাকে ওই পরিস্থিতির মুখোমুখি করে। ৭ জুন বারাসাতের কামদুনি গ্রামের ২০ বছরের এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়ে নৃশংসভাবে নিহত হন। ১১ দিন পর সোমবার হঠাৎ ওই গ্রামে গিয়ে হাজির হন মমতা। একটি কালভার্ট নির্মাণের জন্য রাস্তা কাটা থাকায় গ্রামে ঢুকতে পারেনি মুখ্যমন্ত্রীর গাড়িবহর। কিন্তু তাতে দমে না গিয়ে মোটর সাইকেলের পেছনে চড়ে প্রায় আড়াই মাইল পথ পাড়ি দিয়ে মমতা নিহত তরুণীর বাড়ি পৌঁছান। কিন্তু মাত্র দশ মিনিট অবস্থান করেই তিনি ওই বাড়ি থেকে বের হয়ে আসেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। তিনি নিহত তরুণীর বাবা-মার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে নিহতের ভাইদের তাদের চিকিৎসার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে এ ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে যেতেন মমতা। কিন্ত মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘটনার এতদিন পরে আসায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে স্লোগান দেয়। নিহত তরুণীর বাড়িতে অবস্থানকালীন তার বিরুদ্ধে স্লোগান শুনেছিলেন মমতা। ওই বাড়ি থেকে বের হয়ে আসার পর সেখানে জড়ো হওয়া গ্রামের নারীরা তাকে তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানান। কিন্তু তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন মমতা। এতে গ্রামের উত্তেজিত নারীরা চিৎকার করে প্রতিবাদ জানালে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী। তিনি উপস্থিত নারীদের এবং ধর্ষকদের প্রতিদ্বন্দ্বী বামপন্থী রাজনৈতিক দল সিপিএম এর কর্মী বলে অভিহিত করেন। মমতা ওই গ্রামের টুম্পা নামের এক নারীকে ধমক দিলে ওই নারী তাকে পাল্টা ধমক দেন। মমতার ব্যবহার আর তাদের সবাইকে সিপিএম এর কর্মী বলায় গ্রামের নারীরা বিস্মিত হয়ে পড়েন। “এখানে রাজনৈতিক দলের বিষয় এলো কেন?”, প্রশ্ন করেন টুম্পা। চিনা নামের অপর এক নারী মন্তব্য করেন, মমতা তাদের সঙ্গে কোনো কথা না বলে আগুন জ্বালিয়ে দিয়ে গেলেন। গ্রামবাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এ ব্যবহারে বিব্রত হয়েছেন নিহত তরুণীর পরিবারের সদস্যরাও। তরুণীর ভাই বলেছেন, “মুখ্যমন্ত্রী এখানে আসাটা খুব ভালো সিদ্ধান্ত ছিল, তবে তার জন্য অপেক্ষারত গ্রামবাসীদের সঙ্গে দুটি কথা বলে গেলে আরও ভালো করতেন।” মমতা গ্রামটি ছেড়ে বের হয়ে আসার সময় গ্রামের মানুষ বিশেষ করে নারীরা তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। মমতার মন্তব্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ও বুদ্ধিজীবী মহলেও প্রতিক্রিয়া হয়েছে। মমতা জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখাতে পারেননি বলে মনে করছেন তারা।

মিস ইউএসএ ইরিন অখুশি নন পারমিতা

undefined কানেক্টিকাটের সুন্দরী ইরিন ব্রাডি এবার মিস ইউএসএ নির্বাচিত হয়েছেন। ১৬ই জুন লাস ভেগাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দরী নারীর মুকুটটি মাথায় তুলেছেন ২৫ বছরের এ তরুণী। রূপে গুণে তিনি হারিয়ে দিয়েছেন স্বদেশের ৫০ অঙ্গরাজ্যের ৫০ সুন্দরীকে। এর ফলে চলতি বছরের ৯ই নভেম্বর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। লাস ভেগাসের প্ল্যানেট হলিউড হোটেল ক্যাসিনোতে অনুষ্ঠিত মিস ইউএসএ প্রতিযোগিতায় সুদর্শনা ও বুদ্ধিদীপ্ত ইরিন বিভিন্ন বিষয়ে বিচারকদের প্রশ্নের জবাব দেন। যুক্তরাষ্ট্রে গ্রপ্তারের পর অপরাধীদের ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টের অনুমোদন দেয়া সমর্থন করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যদি কেউ অপরাধ সংঘটনে অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে বেশির ভাগ ক্ষেত্রেই তা ঘটে। এমন অনেক অপরাধ আছে যেগুলো আমরা এক পা এগিয়ে গেলেই থামাতে পারি। তাই আমি এ সিদ্ধান্তের পক্ষে।’ এ প্রতিযোগিতায় ছিলেন বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণকারী এবং মিসিসিপিতে বড় হওয়া পারমিতা মিত্র। ২১ বছর বয়সী পারমিতা ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা এবং ৪ ভাষায় কথা বলতে পারেন। তিনি পড়ছেন মিসিসিপি ইউনিভার্সিটিতে মহাকাশ প্রকৌশল বিষয়ে। একমাত্র ভাই অম্লান মিত্র গ্রাফিক ডিজাইনার এবং পিতা ড. অধ্যাপক অমল মিত্র শিক্ষকতা করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপিতে। অমল মিত্র বলেন, আমার মেয়ে স্বাধীনচেতা এবং সে হতে চায় প্রথম বাংলাদেশী নভোচারী। ৫ বছর বয়সে তাকে নিয়ে আমরা আমেরিকায় এসেছি। গত বছর গ্রীষ্মে পারমিতা আমাদের সাথে বাংলাদেশে গিয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক শাফকাত হোসেনের নেতৃত্বে ঠোঁটকাটা রোগীদের কাউন্সেলিং করেছে। মানবসেবায় তার ভীষণ আনন্দ। পারমিতার মা রত্না মিত্র বলেন, এতবড় মাপের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়াটাও একটি ভাগ্যের ব্যাপার। ‘মিস মিসিসিপি’ শিরোপা অর্জনের ব্যাপারটিও কম গৌরবের নয়। তবে মিস ইউএসএ প্রতিযোগিতার সকলেই ভীষণ স্মার্ট ছিলেন। আমার কন্যার ভাগ্যে হয়তো মুকুট ছিল না। তবে আমরা সকলে খুব খুশি। পারমিতাও খুশি। বরিশালের স্বরূপকাঠির ইমিগ্র্যান্ট অমল মিত্র সকলের দোয়া চেয়েছেন তার পুত্র-কন্যার সুন্দর ভবিষ্যতের জন্য। অনুষ্ঠানে সান্ধ্যকালীন পোশাকে সাজার জন্য ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার নয়া এই মিস ইউএস ইরিন বেছে নেন লেবুরঙা গাউন। বাদামি চোখ ও চুলের এই সুন্দরী একটি পর্বে পরেছিলেন কমলারঙা বিকিনি। ইরিনকে মিস ইউএসএ-র মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউএসএ প্রথম রানারআপ ন্যানা মেরিওয়েদার। মুকুটের পাশাপাশি এক বছর থাকার জন্য নিউইয়র্কের মানহাটনে একটি অভিজাত এপার্টমেন্ট পেয়েছেন ইরিন। প্রথম রানারআপ হন মিস অ্যালাবামা মেরি মার্গারেট ম্যাকর্ড। ইস্ট হ্যাম্পটনের বাসিন্দা ইরিন সেন্ট্রাল কানেক্টিকাট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন। হার্টফোর্ডে একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজও করেছেন। আগামীতে এমবিএ পড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেরা এই সুন্দরীর বিশেষ গুণ হলো রান্না। দাতব্যসেবা নিয়েই তার ভবিষ্যতের নানা পরিকল্পনা। আয়োজকরা জানান, মিস ইউএসএ হিসেবে আমেরিকায় ঘুরে ঘুরে স্তন ও গর্ভাশয়ের ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন তিনি। পাশাপাশি মাদকের নেতিবাচক প্রভাবে জর্জরিত পরিবারের শিশুদের সহায়তায় কাজ করারও ইচ্ছা আছে তার। ইরিন বলেছেন, ্তুআমি নিজেই এমন একটি পরিবারে বেড়ে উঠেছি। তাই এমন পরিবারের সমস্যাগ্রস্ত শিশুদের সহায়তা করা গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। প্রাপ্তবয়স্ক মাদকাসক্তদের বেশির ভাগই শিশু অবস্থায় মাদকে জড়িয়ে পড়ে আমেরিকায়। তাই এই বৃত্ত থেকে সবাইকে বের করে আনাই আমার লক্ষ্য। এজন্য মাদকাসক্ত শিশুদের সুপথে আসার পরামর্শ দিতে চাই।

আলোচিত সংবাদ